ঊর্ধ্বমুখী থাকলে শেয়ার কেনেন, বিক্রি করেন পতনের সময়
শেয়ারবাজারের ঊর্ধ্বমুখী ধারায় ক্ষুদ্র বিনিয়োগকারীরা শেয়ার কেনেন, আবার দর পতনে বিক্রির ধারা তাদের মধ্যেই বেশি। এর ঠিক বিপরীত চিত্র প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মধ্যে। গত দুই সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রকাশ করা বিনিয়োগকারীর ধরন অনুযায়ী শেয়ার কেনাবেচার তথ্য-উপাত্তে এমন চিত্রই দেখা গেছে। গত বৃহস্পতিবার ডিএসইএক্স সূচক ১৬ দশমিক ৭৩ পয়েন্ট বাড়ার দিনে ক্ষুদ্র বিনিয়োগকারীরা ৯৪৩ কোটি টাকার শেয়ার কেনেন। বিক্রি করেন ৯০৮ কোটি টাকার শেয়ার। তারা প্রায় ৩৫ কোটি টাকার নিট ক্রেতা ছিলেন। একই দিনে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা শেয়ার কেনার চেয়ে বিক্রি করেছেন বেশি। তাদের শেয়ার কেনার পরিমাণ ছিল ৬৫ কো...