চাঁদা তুলে সাঁকোটি নির্মাণ এলাকাবাসীর স্বস্তি
বরিশালের উজিরপুরে খালের ওপর নির্মিত সাঁকো বিএনপি নেতার উদ্বোধন করা নিয়ে আলোড়ন দেখা দিয়েছে। পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান গত বৃহস্পতিবার বিকেলে ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী স্থানে নির্মিত সাঁকোটি লাল ফিতা কেটে উদ্বোধন করেন। অনলাইনে ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোড়ন তৈরি হয়। উদ্বোধনী আয়োজনে ঢোল-বাদ্য ও বয়াতিদের গান-বাজনাও ছিল। উপস্থিত নারী-পুরুষের মাঝে বিতরণ করা হয় মিষ্টিও। অনলাইনে কেউ এটিকে উন্নয়নের নামে লোকদেখানো প্রদর্শনী হিসেবে উল্লেখ করে সমালোচনা করছেন। তবে এলাকাবাসীর ভাষ্য, তারা স্বতঃস্ফূর্তভাবে সামাজিক এই উদ্যোগ নেন। এতে আমন্ত্রণ পেয়ে অংশ নিয়েছেন বিএনপি নেতা শহিদ...