দেশে ১ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চান ইউএই প্রবাসীরা
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বসবাসকারী বাংলাদেশি ব্যবসায়ী ও উদ্যোক্তারা দেশে প্রায় ১ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে আগ্রহী। তবে শর্ত হচ্ছে, সরকারের পক্ষ থেকে নির্বিঘ্ন অনুমোদন, জমি ইজারা ব্যবস্থা, অবকাঠামো ও বিনিয়োগ সুরক্ষার নিশ্চয়তা থাকতে হবে। আজ সোমবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ কমার্শিয়ালি ইম্পর্ট্যান্ট পারসন (সিআইপি) বিজনেস অ্যাসোসিয়েশনের সদস্যরা এ বিনিয়োগ পরিকল্পনার কথা প্রকাশ করেন। রাজধানীর পল্টনে অর্থনৈতিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে আয়োজিত এতে অ্যাসোসিয়েশনের সদস্য সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, প্রস্তাবিত বিনিয়োগে ডিজিটাল ও এআই-ভিত্তিক ইসলামিক ব্যাংকিং, ড্রাই ফুড...