কার্গো হ্যান্ডলিং সমস্যা সমাধানে দ্রুত ওয়্যারহাউজ নির্মাণের নির্দেশ
দেশের বিমানবন্দরগুলোতে দীর্ঘদিনের কার্গো হ্যান্ডলিং সমস্যা সমাধানে দ্রুত প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়ায় আটকে না রেখে জরুরি ভিত্তিতে অস্থায়ী ও স্থায়ী ওয়্যারহাউজ নির্মাণের কাজ এগিয়ে নিতে হবে। সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বিমানবন্দরের কার্গো হ্যান্ডলিং সক্ষমতা বৃদ্ধি এবং ওয়্যারহাউজ নির্মাণের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী। সভায় বাণিজ্যমন্ত্রী বলেন, বিমানবন্দরের অবকাঠামো নি...