সুস্থ থাকুক আপনার হার্ট
সচেতন জীবনযাপন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সময়মতো চিকিৎসাই পারে হৃদরোগের ঝুঁকি কমাতে। হার্ট বা হৃদযন্ত্র আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি সারাক্ষণ সংকোচন ও প্রসারণের মাধ্যমে রক্ত সারা শরীরে পৌঁছে দেয়। রক্তের সঙ্গে অক্সিজেন ও প্রয়োজনীয় পুষ্টি শরীরের বিভিন্ন অঙ্গ ও কোষে পৌঁছায় এবং বিপাকীয় বর্জ্য অপসারণেও সহায়তা করে। বিশ্রামের সময় একজন প্রাপ্তবয়স্ক মানুষের হৃদযন্ত্র সাধারণত প্রতি মিনিটে প্রায় ৫ লিটার রক্ত পাম্প করে; শারীরিক পরিশ্রমের সময় এর পরিমাণ আরও বেড়ে যায়। ঘড়ির কাঁটার মতো নিরবচ্ছিন্নভাবে কাজ করলেও হৃদযন্ত্র সবসময় সুস্থ থাকবে–এমন নিশ্চয়তা নেই। আধুনিক জীবনযাত্...