হবিগঞ্জে সেই বৈছাআ নেতা মাহদি আটক
হবিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিলের আয়োজনের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) সদস্যসচিব মাহদি হাসানসহ তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের কোর্ট মসজিদের সামনে থেকে তাদের আটক করা হয়। পুলিশের ভাষ্য, শহরে অসহনীয় লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাসের সংকট ও দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে ‘সর্বস্তরের ছাত্র-জনতা’র ব্যানারে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এ কর্মসূচির জন্য প্রশাসনের অনুমতি নেওয়া হয়নি। হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ জানায়, বিক্ষোভকে কেন্দ্র করে বিশৃঙ্খলার আশঙ্কা থাকায় প্রশাসনের পক্ষ থেকে কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি। এরপরও মাহদি হাসানসহ...