কাশিয়ানীতে শিক্ষার্থীদের নিয়ে এআই ও ক্যারিয়ারবিষয়ক কর্মশালা
গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই শতাধিক শিক্ষার্থীকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ক্যারিয়ারবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘এআই অ্যান্ড বিয়ন্ড: ফিউচার স্কিলস বুটক্যাম্প ২০২৬’ শীর্ষক এ কর্মশালায় শিক্ষার্থীদের এআই ব্যবহারের পাশাপাশি ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে ধারণা দেওয়া হয়। সোমবার কাশিয়ানী উপজেলা অডিটোরিয়ামে আগামীর সম্ভাবনা ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে উপজেলার ১০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাশিয়ানীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মিয়া।...