রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের বাঙালি উল্লেখ করে মিয়ানমারের দেওয়া বিবৃতির সঙ্গে ঢাকা একমত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। মঙ্গলবার বিকেলে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘অবশ্যই সেটার সঙ্গে আমরা একমত নই। তাদের নিজেদের একটা আইডেনটিটি আছে, সেই আইডেনটিটি নিয়েই তারা ফেরত যাবে। একটা ভালো পরিবেশে ডিজির সঙ্গে মিয়ানমার অ্যাম্বাসেডরের আলোচনা হয়েছে। উনি সরকারের সঙ্গে কথা বলবেন বলে আশ্বস্ত করেছেন। বাংলাদেশ মানবতা ও মানবাধিকার বিবেচনায় ২০১৭ সালে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে বলেও জানান তিনি। প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলে...