কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে গিয়ে তালাবদ্ধ দেখলেন জেলা প্রশাসক
কুমিল্লার নাঙ্গলকোটে পরিদর্শনে গিয়ে একটি কমিউনিটি ক্লিনিক তালাবদ্ধ পেয়েছেন জেলা প্রশাসক রোজী আকতার। পরে গাড়িবহর নিয়ে উপজেলা পরিষদে চলে যান তিনি। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে মক্রবপুর ইউনিয়নের বালিয়াপুর কমিউনিটি ক্লিনিকে এই ঘটনা ঘটে। উপজেলা প্রশাসনের তথ্যমতে, মঙ্গলবার নাঙ্গলকোট উপজেলা পরিদর্শনের কর্মসূচি ছিল জেলা প্রশাসক রোজী আকতারের। কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় বালিয়াপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন, পরে বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চবিদ্যালয়ে আলোচনা সভা এবং উপজেলা মিলনায়তনে কর্মদক্ষতা উন্নয়নবিষয়ক প্রশিক্ষণে অংশ নেওয়ার কথা ছিল তাঁর। নির্ধারিত সময়ে জেলা প্রশাসক কমিউনিটি ক্লিনিকে পৌঁছালে...