ব্যর্থতা-হতাশা থামাতে পারেনি, ইমরানের সাফল্যে আবেগঘন স্ত্রী
বলিউড অভিনেতা ইমরান হাশমির সর্বশেষ সিনেমা ‘আওয়ারাপন ২’ বক্স অফিসে ঝড় তুলেছে। মুক্তির প্রথম সপ্তাহে সিনেমাটি ১০০ কোটি রুপির বেশি আয় করেছে। এমন সাফল্যের পর ইমরান হাশমির ২৩ বছরের পথচলা নিয়ে কথা বলেছেন অভিনেতার স্ত্রী পারভীন হাশমি। সেই সঙ্গে ইমরানের বলিউড ক্যারিয়ারের দীর্ঘ পথচলার তুলে ধরে অভিনেতার প্রতি গর্ব প্রকাশ করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘আজকের এই জায়গায় পৌঁছাতে ইমির ২৩ বছর লেগেছে। ২৩ বছরের ধৈর্য, নিষ্ঠা, বিশ্বাস, আত্মসমর্পণ, অসংখ্য আশীর্বাদ ও প্রার্থনা।’ ইমরানের ক্যারিয়ারে সাফল্য ও ব্যর্থতা—দ...