‘দুধ ভাঙানোর মেশিনের’ শব্দে মুখর ঘোষপাড়া, তৈরি হচ্ছে ঘি, ছানা ও টক দই
গ্রামের অধিকাংশ বাড়িতেই যন্ত্রের শোঁ শোঁ শব্দ, কেউ হাত দিয়ে ঘুরিয়ে যন্ত্র চালাচ্ছেন, কেউবা বিদ্যুতের সাহায্যে। যন্ত্রের ওপরের পাত্রে ঢালা হচ্ছে দুধ।