ইসরায়েলের ‘ইসলামোফোবিয়া’ অস্ত্র
একজন রিপাবলিকান কংগ্রেস সদস্যের সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর প্রধানের বৈঠকটি ছিল দীর্ঘ ও কার্যকর। আমরা যুক্তরাষ্ট্রের ইসরায়েল সম্পর্কিত নীতি নিয়ে আলোচনা করেছি। দুই দেশের সম্পর্ক নিয়ে গ্র্যান্ড ওল্ড পার্টি তথা যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের অনেক সদস্যের সংশয় নিয়েও আলোচনা হয়েছে। রিপাবলিকানদের সংশয় থাকলেও বিষয়টি তারা প্রকাশ করতে পারছেন না। কারণ এ বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিয়ন্ত্রণ রয়েছে দৃঢ়ভাবে। তবে শেষে একটি বিষয় আমি তুলেছি: সদ্য গঠিত ‘শরিয়া-ফ্রি আমেরিকা ককাস’-এ অংশগ্রহণ। এটি এমন এক দল মার্কিন প্রতিনিধি, যারা ‘ধর্মের নামে সহিংসতা, নারীদের প্রতি নির্যাতন এবং নির্মম রা...