ছয় মাসে একটা কথাও রাখতে পারেনি সরকার: মাহমুদুর রহমান মান্না
ছয় মাসে সরকার একটা কথাও রাখতে পারেনি বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, ছয় মাস চলে গেছে, এখন সবাই কথা বলতে শুরু করবে, সমালোচনা শুরু করবে। ছয় মাসের হানিমুন পিরিয়ড কী ছয় বছর ধরে চলবে? ছয় মাসে একটি শিশু হামাগুড়ি দিয়ে উঠতে শুরু করে। কিন্তু সরকার যদি নড়তেই না পারে, তাহলে পাঁচ বছর সময় পার করবে কী করে? শনিবার রাজধানীর মিরপুরে বিদ্যুৎ গ্যাস ও জ্বালানি সংকট নিরসন এবং দ্রব্যমূল্য কমানোর দাবিতে নাগরিক ঐক্য আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন। তিনি বলেন, সরকার সাত দিনে বিদ্যুৎ সংকট নিরসনের কথা বললেও দুই মাসে সমাধানে আ...