যুক্তরাষ্ট্রে বুয়েটের সাবেক ছাত্রের মৃত্যুর তদন্ত দাবি
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বুয়েটের সাবেক শিক্ষার্থী ইরফান আল-হুসাইনির (৩৩) রহস্যজনক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও পূর্ণাঙ্গ ময়নাতদন্তের দাবি জানিয়েছেন তাঁর শিক্ষক, সহপাঠী ও পরিবারের সদস্যরা। গতকাল শনিবার দুপুরে বুয়েটের শহীদ মিনারে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। ইরফান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। পরে যুক্তরাষ্ট্রের জর্জিয়া টেক বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করে এনভিডিয়ায় ডেটা সায়েন্টিস্ট হিসেবে কর্মজীবন শুরু করেন। মৃত্যুর প্রায় তিন মাস আগে তিনি সিনিয়র ডেটা সায়েন্ট...