শিল্পকারখানার ৩০ লাখ টাকার সুতা লুট
রাত তখন প্রায় ৩টা। কারখানার ভেতরে চলছিল রাতের শিফটের কাজ। হঠাৎ অস্ত্র হাতে ঢুকে পড়ে ১০-১৫ জনের এক দল ডাকাত। নিরাপত্তাকর্মীসহ পাঁচজনকে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে তারা। এরপর জানালার গ্রিল কেটে ও গেটের তালা ভেঙে কারখানার বিপুল পরিমাণ সুতা নিয়ে চলে যায়। গত শুক্রবার রাতে গাজীপুরের কাশিমপুর থানার বড় ভবানীপুর এলাকার মির্জা অ্যাপারেলস লিমিটেড নামে নিটিং কারখানায় এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা প্রায় ৩০ লাখ টাকার সুতা, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ রয়েছে। কারখানার নিরাপত্তাকর্মীরা জানান, অস্ত্রধারী এক দল ডাকাত কারখানার সীমানা প্রাচীর টপকে ভেতরে ঢোকে। পরে জানালার গ্রিল কেটে কার...