দুটি কার্গো নিয়ে অনিশ্চয়তা, কমতে পারে গ্যাস সরবরাহ
এলএনজির উচ্চ দাম ও সরবরাহকারীদের কম সাড়ার কারণে আমদানি বাড়ানো কঠিন হয়ে পড়েছে। দুই টার্মিনাল সচল থাকলেও নতুন কার্গো না এলে দেশে গ্যাসের সরবরাহ আবারও কমে যেতে পারে। আগামীকাল বুধবার সামিটের টার্মিনালের জন্য একটি কার্গো আসার কথা থাকলেও সেটি নিয়ে অনিশ্চয়তা রয়েছে। আর এক্সিলারেট টার্মিনালের জন্য ১ সেপ্টেম্বরের আগে কার্গো আসার সম্ভাবনা নেই। ফলে বর্তমানের এলএনজি সরবরাহও ধরে রাখা কঠিন হতে পারে। পেট্রোবাংলার সর্বশেষ তথ্য অনুযায়ী, সোমবার রাত ৮টায় দেশে মোট গ্যাস সরবরাহ হয়েছে ২৩৭ কোটি ৬০ লাখ ঘনফুট। এর মধ্যে দেশীয় উৎস থেকে পাওয়া গেছে ১৬১ কোটি ৪০ লাখ ঘনফুট এবং এলএনজি থেকে ৭৬ কোটি ২০ লাখ ঘনফুট। অর্থাৎ মোট সরব...