ভারতে সোনিয়া গান্ধীর বই ‘বিলংগিং’ প্রকাশ করছে না পেঙ্গুইন
ভারতের কংগ্রেসনেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ প্রকাশের দ্বন্দ্বে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে প্রকাশনা সংস্থা পেঙ্গুইন র‌্যানডম হাউস ইন্ডিয়া। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ভারতে বইটির প্রকাশক তারা নয়। সম্পাদনা-সংক্রান্ত বিষয়ে মতভেদের কারণে পেঙ্গুইন পিছিয়ে এসেছে–ভারতীয় সংবাদমাধ্যমের এমন গুঞ্জন অস্বীকার করেছে প্রতিষ্ঠানটি। তাদের দাবি, লেখক সম্পাদনার প্রস্তাব প্রত্যাখ্যান করায় বইটি প্রকাশ না করার বিষয়ে যে জল্পনা চলছে, তা প্রকৃত পরিস্থিতি নয়। তবে বইটি প্রকাশ করতে পেঙ্গুইন আগ্রহী ও উৎসুক ছিল উল্লেখ করে তারা জানায়, বাণিজ্যিক আলোচ...