বর্জ্য ফেলা হচ্ছে পাঁচ নদী-খালে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আবাসিক ও বাজার এলাকার বর্জ্য ফেলা হচ্ছে আশপাশের অন্তত পাঁচটি নদী ও খালে। কোথাও কোথাও মহাসড়কের পাশে এমনকি নিচু জমিতেও বর্জ্য ফেলা হচ্ছে। এতে নদী-খাল ও পরিবেশ দূষিত হয়ে হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য। নোংরা আবর্জনা, অপরিচ্ছন্ন পরিবেশ ও দুর্গন্ধে দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। পর্যটন এলাকা হওয়ায় বিব্রতকর পরিস্থিতে পড়ছেন পর্যটকরা। ক্ষুণ্ন হচ্ছে এলাকার ভাবমূর্তি। উপজেলার সোনারগাঁ পৌরসভা, মোগরাপাড়া ইউনিয়ন, কাঁচপুর ইউনিয়ন ও পিরোজপুর ইউনিয়নে সাম্প্রতিক সময়ে এ সমস্যা প্রকট আকার ধারণ করেছে। এসব এলাকায় দ্রুত নগরায়ণের ফলে তৈরি হয়েছে শত শত বহুতল ভবন আর এসব ভবনের অসংখ্য ফ্ল্যাটে প্রতিদিন...