ফ্যাসিবাদী সরকারের আমদানিনির্ভর জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: জুনায়েদ সাকি
পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ আব্দুর রহিম সাকি বলেছেন, সরকার সর্বাত্মকভাবে গ্যাস এবং বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। জ্বালানি সমস্যা বর্তমান সরকারের সৃষ্ট কোনো সমস্যা নয়। পতিত ফ্যাসিবাদী সরকারের আমদানি নির্ভর বিদ্যুৎ ও জ্বালানি নীতির কারণেই আজকের সংকট বলে মন্তব্য করেন তিনি। আজ শুক্রবার বিকেলে কুমিল্লা টাউন হলে ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক ও কোটবাড়ী এএইচকে স্যাটেলাইট সিটির ধারণাপত্র উপস্থাপনবিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, চলমান আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহের যে চ্যালেঞ্জ এটাও...