কারাম বৃক্ষের খোঁজে
ভাদ্রের শুক্লপক্ষের একাদশী এলেই বাংলাদেশের সমতলের আদিবাসী গ্রামগুলোয় এক চেনা গুঞ্জন জাগে। ঢোল আর মাদলের ধামাকায় মুখরিত হয় মাহাতো, ওঁরাও, সাঁওতাল কিংবা মুণ্ডা পল্লিগুলো। এটি তাদের প্রাণের পরব–‘কারাম’ বা ‘করম’। লোকালয়ের প্রবীণদের মুখে মুখে ফেরে কারাম ও ধারাম–দুই ভাইয়ের অভাবমুক্তি ও সৌভাগ্য অর্জনের হাজার বছরের পুরোনো গাঁথা। কিন্তু যে কারাম বৃক্ষের ডালকে প্রাঙ্গণে পুঁতে এই আবহমান ঐতিহ্য ও প্রকৃতিপূজার উৎসব উদযাপিত হয়, সেই কারাম গাছটিই আজ আমাদের চারপাশ থেকে নীরবে হারিয়ে যেতে বসেছে। একটি গাছের অস্তিত্বের সঙ্গে কীভাবে একটি জাতিসত্তার আবেগ, ভাষা, সংস্কৃতি ও টি...