অস্ত্র হাতে সংঘর্ষে জড়াল নেতাকর্মীরা
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার বিভিন্ন স্থানে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলের দুপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণ ও যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে। পটুয়াখালীর গলাচিপার কয়েকটি এলাকায় সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৪০ জন। এ ছাড়া মুন্সীগঞ্জ ও কুমিল্লায় সংঘর্ষে পুলিশসহ ২০ জন আহত হয়েছেন। গলাচিপায় দফায় দফায় সংঘর্ষ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে ঘিরে পটুয়াখালীর গলাচিপায় দলের দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শহরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। কালীবাড়ি, হাইস্কুল...