বহিষ্কৃত বিএনপি নেতা, বিচারপতি, সেনাকর্মকর্তার জামায়াতে যোগদান
বহিষ্কৃত বিএনপি নেতা ইয়াকুব সরকার, সাবেক বিচারপতি, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬৫০ জন যোগ দিয়েছেন জামায়াতে ইসলামীতে। মঙ্গলবার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের হাত থেকে ফুল নিয়ে তাঁরা দলটিতে যোগ দেন। বংশাল থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইয়াকুব সরকার যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারের ভাই। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি থেকে বহিষ্কার হওয়া ইসহাক সরকার গত মার্চে যোগ দেন এনসিপিতে। নির্বাচনে দলীয় প্রার্থীর বিরোধিতা করে ভাইয়ের পক্ষে কাজ করায় বিএনপি থেকে বহিষ্কার...