জলাবদ্ধতায় শেষ ৫০০ বিঘা জমির আমন ধান
শাখা বরাক নদীতে জাল ফেলে সৃষ্টি করা কৃত্রিম প্রতিবন্ধকতা এবং অপরিকল্পিত খননের কারণে সৃষ্ট জলাবদ্ধতায় বিপাকে পড়েছেন কৃষক। ফলে মৌলভীবাজারের ৫০০ বিঘারও বেশি জমির রোপা আমন ধান পানির নিচে তলিয়ে গেছে। এত বিপুল পরিমাণ ফসলের ক্ষতি হওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে হাহাকার দেখা দিয়েছে। ভুক্তভোগীরা জানান, মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের চানপুর, কাটারাই, খঞ্জনপুর, সাটিয়াসহ কয়েকটি গ্রামের বুক চিরে বয়ে যাওয়া শাখা বরাক নদীটি দীর্ঘদিনে ভরাট হয়ে মরা খালে পরিণত হয়। ২০২০ সালে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এক কোটি ২০ লাখ টাকা ব্যয়ে সাড়ে আট কিলোমিটার অংশ খনন করে। তবে স্থানীয়দের অভিযোগ, নদীতীরবর্তী দখলদ...