ডেলিভারি কিট ও জরুরি ওষুধের ঘাটতি, সিজার সেবা বন্ধ
দুই বছর ধরে কার্যত বন্ধ হয়ে আছে পাবনা মা ও শিশু কল্যাণকেন্দ্রের সব ধরনের অস্ত্রোপচার সেবা। জনবল সংকট, অচল অপারেশন থিয়েটার, জরাজীর্ণ অবকাঠামো এবং আধুনিক চিকিৎসা সরঞ্জামের অভাবে জেলার একমাত্র সরকারি বিশেষায়িত প্রসূতি হাসপাতালটি এখন কেবল সীমিত স্বাভাবিক প্রসব সেবার মধ্যে আটকে আছে। ফলে দরিদ্র ও নিম্নআয়ের অন্তঃসত্ত্বা নারীরা কাঙ্ক্ষিত মাতৃস্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। পাবনা শহরের কালাচাঁদপাড়ার মাজেদা খাতুন দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন। নিয়মিত প্রসবপূর্ব সেবার জন্য তিনি এই হাসপাতালের ওপর নির্ভরশীল। কিন্তু প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা না থাকায় বেশির ভাগ সময়ই তাঁকে শুধু একটি প্রেসক্রিপশন...