প্রতিমন্ত্রী শাহে আলম বলেছিলেন-দুই লাখ কর্মী নেবে, নাকচ করল মালয়েশিয়া
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম গত রোববার বলেছিলেন, আগামী ছয় মাসে দুই লাখ বাংলাদেশি কর্মীকে নিয়োগ দেবে মালয়েশিয়া। চারদিনের মাথায় আজ বুধবার মালয়েশিয়া বলেছে- প্রতিমন্ত্রীর বক্তব্যকে বাংলাদেশের সরকারের ‘আনুষ্ঠানিক ঘোষণা হিসেবে দেখা উচিত হবে না’। মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস জানিয়েছে, সাপ্তাহিক ব্রিফিংয়ে আজ বুধবার এ বিষয়ে কথা বলেন ফাহমি ফাদজিল। গত রোববার নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সচিবালয়ে সাক্ষাত করেন মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমানের বৈঠক করেন। ওই বৈঠকে অংশ নেওয়া প্রতিমন্ত্রী শাহ আলম বলেছিলেন, বাংলাদেশ থেকে সেপ্ট...