চেলসি ছাড়ছেন এনজো, রেকর্ড দামে যাচ্ছেন সিটিতে!
ট্রান্সফার ফির ব্রিটিশ রেকর্ডে আবারও ভাগ বসাতে যাচ্ছে ম্যানচেস্টার সিটি। চেলসির আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে ১২৫ মিলিয়ন পাউন্ডে (প্রায় ২ হাজার ৭৫ কোটি টাকা) দলে ভেড়ানোর খুব কাছাকাছি পৌঁছে গেছে ইংলিশ ক্লাবটি। এই অঙ্কটি গত মৌসুমে লিভারপুলের নিউক্যাসল থেকে আলেকসান্দার ইসাককে কেনার সমান। ২০২৩ সালে বেনফিকা থেকে এনজোকে ১০৭ মিলিয়ন পাউন্ডে দলে এনে তৎকালীন ব্রিটিশ ট্রান্সফার রেকর্ড গড়েছিল চেলসি। পরে গত মৌসুমে ১২৫ মিলিয়ন পাউন্ডে ইসাককে নিউক্যাসল থেকে লিভারপুলে নিয়ে যাওয়ার মাধ্যমে সেই রেকর্ড ভেঙে যায়। এবার সেই রেকর্ডের সমান অর্থ খরচ করেই এনজোকে নিজেদের করে নিতে যাচ্ছে সিটি। গ্রীষ্মকালীন দল...