২৮৬ দিন সমুদ্রে কাটানোর পর থাইল্যান্ডে পৌঁছাল মার্কিন রণতরী
সমুদ্রে ২৮৬ দিন কাটানোর পর মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকন থাইল্যান্ডে পৌঁছেছে। বুধবার দেশটির লাইম চাবাং-এ পৌঁছায় রণতরী আব্রাহাম লিংকন। প্রায় ৫,০০০ নাবিক ও মেরিন সেনাসহ রণতরীটি ইরানের সঙ্গে যুদ্ধে মার্কিন নৌ অবরোধ ও অভিযানের পক্ষে লড়াই করছিল। ডেমোক্রেটিক আইনপ্রণেতাদের মতে, সমুদ্রে টানা অবস্থান করার ক্ষেত্রে রণতরীটি একটি আধুনিক যুগের রেকর্ড গড়েছে। থাই কর্মকর্তারা জানান, অন্যান্য মার্কিন নৌযানের সঙ্গে পারমাণবিক শক্তিচালিত এই বিমানবাহী রণতরীটি থাইল্যান্ডে বিশ্রাম ও সুস্থতা লাভের জন্য এ যাত্রাবিরতি নিচ্ছে। এটি পাঁচ দিন স্থায়ী হবে বলে জানিয়েছেন তারা। ...