শান্তির বার্তা নিয়ে ঢাকা-জার্মানির যৌথ কবিতা সন্ধ্যা
সাহিত্য, সংস্কৃতি, শান্তি ও মানবিক সহমর্মিতার বার্তা ছড়িয়ে দিতে বিশেষ কবিতা পাঠের আয়োজন ‘পিস অ্যান্ড এমপ্যাথি: জার্মান-বেঙ্গলি পোয়েটিক হারমনি’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির গোয়েথে-ইনস্টিটিটিউট মিলনায়তনে গোয়েথে-ইনস্টিটিউট বাংলাদেশ ও ‘অতঃপর শব্দায়ন’ যৌথ উদ্যোগে এ আয়োজন করে। এতে সহযোগিতা করে আন্তর্জাতিক কবিতা প্ল্যাটফর্ম ‘লিরিক-লাইন’। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে গোয়েথে-ইনস্টিটিটিউট বাংলাদেশের ইনস্টিটিউট ডিরেক্টর ফ্র্যাঙ্ক ভের্নার বলেন, ‘বিশ্বের বর্তমান প্রেক্ষাপটে মানবিক সহমর্মিতা ও শান্তি ছড়িয়ে দিতে কবিতার বিকল্প নেই। এ ধরনের...