জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসানের পদত্যাগ
পারিবারিক ও ব্যক্তিগত কারণ দেখিয়ে জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান পদত্যাগ করেছেন। বুধবার রাতে সংগঠনটির পঞ্চম সাধারণ সভায় তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। একই সভায় সিনিয়র সহসভাপতি আহসান লাবীবকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আহসান লাবীব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) সমাজসেবা সম্পাদক ও সিনেট সদস্য। বুধবার রাতে সমকালকে জাহিদ আহসান বলেন, আমার মা অসুস্থ। আমার পরিবারকে সময় দেওয়া দরকার। এমনিতেও আগামী ১২ সেপ্টেম্বর আমাদের কাউন্সিল। আমাদের তেমন সময়ও নেই। তাই পদত্যাগ করেছি। আজ আমাদের সভা ছিল। সেখানে দুই ঘণ্টা সবার সঙ্গে আলোচনা করে আমি পদত্...