দরিদ্র গ্রাহকের ১৭ লাখ টাকা নিয়ে উধাও পিডিবিএফ কর্মী
দেবিদ্বারে পল্লী দারিদ্র্যবিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) চুক্তিভিত্তিক ঋণদান কর্মী শাহ জাহান আলীর বিরুদ্ধে গ্রাহকের ১৭ লাখ টাকা নিয়ে উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত শাহ জাহান আলী ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার শড়াতলা স্কুলপাড়ার বাসিন্দা লিয়াকত আলীর ছেলে। তিনি স্ত্রী-সন্তান নিয়ে দেবিদ্বার পৌরসভার মোল্লাবাড়ি এলাকার একটি ভবনের পঞ্চম তলায় ভাড়া থাকতেন। টাকা ফেরত পেতে দেবিদ্বার উপজেলা পিডিবিএফ কার্যালয়ে প্রতিদিন ধরনা দিচ্ছেন ভুক্তভোগী গ্রাহকরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে পাওনা টাকা ফেরতের বিষয়ে পিডিবিএফের কার্যালয়ে আসেন মাশিকাড়া গ্রামের মাসুম, ভূষণা গ্রামের সাক্কুম মিয়াসহ কয়েকজন ভুক্তভোগী। কার্য...