কানাডিয়ানদের মধ্যে মার্কিন পণ্য, ভ্রমণ ও ব্যাবসা বয়কটের প্রবণতা বাড়ছে
কানাডিয়ানদের মধ্যে মার্কিন পণ্য, যুক্তরাষ্ট্রে ভ্রমণ এবং দেশটির ব্যাবসা প্রতিষ্ঠান বয়কটের প্রবণতা দিন দিন বাড়ছে। কানাডা ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কে ক্রমেই ফাটল ধরছে। বাণিজ্য বিরোধ, মার্কিন শুল্কনীতি এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন পদক্ষেপে ক্ষুব্ধ হয়ে অনেক কানাডিয়ান এখন মার্কিন পণ্য ও সেবার ওপর নির্ভরতা কমানোর দিকে ঝুঁকছেন। সাম্প্রতিক সময়ে কানাডার বিভিন্ন শহরে মার্কিন পণ্য বয়কটের প্রবণতা দেখা গেছে। অনেক ভোক্তা মার্কিন পণ্যের পরিবর্তে কানাডায় উৎপাদিত পণ্য কেনার প্রতি আগ্রহ দেখাচ্ছেন। একই সঙ্গে কিছু ব্যাবসা প্রতিষ্ঠানও মার্কিন সরবরাহকারীদের পরিবর্তে কানাডীয় ও...