গতিহীন, জেদহীন ফুটবলে সিরিয়ার সামনে আত্মসমর্পণ
কুড়ি বছর বয়সটা নাকি ঝড়ের বেগে এগিয়ে যাওয়ার, দেয়ালে পিঠ ঠেকে গেলেও মরণকামড় দেওয়ার। কিন্তু মাঠে যারা লাল-সবুজের জার্সি পরে নামল, তাদের দেখে মনে হলো যৌবনের সবটুকু তেজ যেন মাঠের বাইরেই ফেলে এসেছে! উজবেকিস্তানের তাসখন্দে সিরিয়ার বিপক্ষে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশের ফুটবল শুধু ৩-০ গোলে হারলই না, আক্ষরিক অর্থেই এক চরম ‘কুৎসিত’ ফুটবলের প্রদর্শনী মেলে ধরল। বল রিসিভ করতে গিয়ে পায়ে জড়ানো, ভুল পাসের মহড়া, আর রক্ষণভাগের ফুটবলারদের মূর্তির মতো দাঁড়িয়ে থাকার দৃশ্য ফুটবলপ্রেমীদের চোখ বিষিয়েছে। যেখানে মাঠে দেখার কথা ছিল বারুদঠাসা গতি আর জেদ, সেখানে একদল শ্লথ, লক্ষ্যহীন তরু...