শিল্পের ভেতর গণতন্ত্রের পাঠ
কাকটির দিকে তাকিয়ে হঠাৎ মনে হতে পারে, সে বুঝি কোনো ছবির ভেতর বসে নেই। বসে রয়েছে আমাদের শহরের কোনো এক চেনা ভাঙা দেয়ালের কার্নিশে। একটু দূরের দেয়ালে নীল-সবুজের ভেতর ভেঙে যাচ্ছে চেনা কোনো ভূদৃশ্য। গ্যালারির দেয়ালে পাশাপাশি থাকা এসব ছবির মধ্যে সরাসরি কোনো সম্পর্ক নেই। সম্পর্কটি তৈরি করে দর্শকের চোখ। একটি ছবি থেকে আরেকটিতে যেতে যেতে চোখ কখনও মানুষের কাছে ফিরে আসে, কখনও প্রকৃতির কাছে, কখনও নিজেরই ভেতরে। এই দেখার অভিজ্ঞতাই ‘আর্ট ডেমোক্র্যাটিক’-এর সবচেয়ে আকর্ষণীয় দিক। উত্তরার গ্যালারি কায়ায় অনুষ্ঠিত এই প্রদর্শনীতে প্রদর্শিত ১৪ শিল্পীর ৮১টি শিল্পকর্ম যেন ৮১টি আলাদা জানালা। প্রতি...