২০ লাখ টাকা চাঁদা চেয়ে ব্যবসায়ীকে ফোন- ‘পুত নাতির লাশ নিয়ে কূল পাবে না’
বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের সহযোগী রায়হান পরিচয়ে হোয়াটসঅ্যাপে এবার চট্টগ্রামের আলোচিত এক ব্যবসায়ীর কাছে ২০ লাখ টাকা চাঁদা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগ ওঠেছে। চাঁদার টাকা না পেলে ওই ব্যবসায়ীর ছেলে, মেয়ে ও নাতির লাশ সড়কে পড়ে থাকবে এমন হুমকিও দেওয়া হয়েছে। ৩১ আগস্ট নগরের বায়েজিদ বোস্তামী থানার মোজাফফরনগর এলাকার ব্যবসায়ী মাকসুদ চৌধুরীকে একটি বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তাঁর স্ত্রী মাহফুজা রুনা বাদী হয়ে বৃহস্পতিবার বায়েজিদ বোস্তামী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। আজ শুক্রবার পুলিশ জানিয়েছে, তারা এ ঘটনার তদন্ত শুরু করেছে। জিডিতে উল্লেখ করা...