দীর্ঘ ১১ বছর কেমোথেরাপির পর জানা গেল ক্যানসারই হয়নি
তখন বয়স ২১ বছর। জীবনটাকে গুছিয়ে নিতে শুরু করেছিলেন বেকি জোন্স। ঠিক সেই সময় চিকিৎসকের একটি কথায় ওলটপালট হয়ে যায় তার জীবন। জানানো হয়, তিনি মস্তিষ্কের ক্যানসারে ভুগছেন এবং তার আয়ু মাত্র কয়েক মাস! সেই ভুল ডায়াগনোসিস বা রোগ নির্ণয়ের ওপর ভিত্তি করে বেকিকে দীর্ঘ ১১ বছর কেমোথেরাপি নিতে হয়। বিভীষিকাময় সেই দিনগুলোতে বমি, অসহ্য যন্ত্রণা ও মারাত্মক ক্লান্তি ছিল তার নিত্যসঙ্গী। পরিবারের কোনো আনন্দ-উৎসবে অংশ নিতে পারতেন না, বন্ধ হয়ে যায় সামাজিকতা, থমকে যায় ক্যারিয়ার। বেকি জোন্সের বয়স এখন ৩৪ বছর। দুই সন্তানের মা তিনি। সম্প্রতি জানতে পেরেছেন- তার মস্তিষ্কে কখনোই ক্যানসার ছিল না! যে রোগের জন্য ১১ বছর তিনি...