ভারত-চীন সম্পর্কের বড় পরীক্ষা ‘উত্তর-পূর্বাঞ্চল’
সাত বছর পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নয়াদিল্লি সফর করার বিষয়টিকে আঞ্চলিক রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে ধরা হচ্ছে। দুই নেতা অর্থনৈতিক সম্পর্ক আরও বাড়ানো, যোগাযোগ ব্যবস্থা এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্ট করে দিয়েছেন, যে কোনো ধরনের সম্পর্ক পুনর্গঠন কিছু শর্তের ওপর নির্ভর করছে। সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখাই বৃহত্তর দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্গঠনের ভিত্তি। এই বক্তব্য স্বাভাবিকভাবেই ভারতের উত্তর-পূর্বাঞ্চলের দিকে নজর ফেরায়। কারণ ভারত ও চীন যদি সত্যিই সম্পর্ক স্থিতিশীল করার একটি পর্যায়ে প্রবেশ করে থাকে,...