মমেক হাসপাতালে আগুন, ৬ মৃত্যু নিয়ে পরস্পরবিরোধী তথ্য
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের নতুন আটতলা ভবনে আগুন লাগার ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর কারণ নিয়ে পরস্পরবিরোধী তথ্য পাওয়া গেছে। সোমবার সন্ধ্যায় হাসপাতালে লাগা আগুন ও ধোঁয়া দেখে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে সিঁড়ি দিয়ে দ্রুত নিচে নেমে আসেন। এ সময় হুড়োহুড়িতে পদদলিত হয়ে ২০ জন আহত ও ছয় জন নিহত হন। নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নেত্রকোনার পূর্বধলার হাজেরা বেগম (৫০), ময়মনসিংহের ফুলবাড়িয়ার শাহজাহান (৪০), রমজান (৩৮), জাহানারা (৫০) এবং তারাকান্দার কুলসুমা (৩৫)। এছাড়া এক বছর বয়সী এক অজ্ঞাত শিশুর মৃত্যু হয়েছে। অতিরিক্ত পুল...