আজ রাত থেকে জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে
আজ মঙ্গলবার রাত থেকেই শিল্প খাতে গ্যাস-বিদ্যুৎ সরবরাহের উন্নতি হবে বলে ব্যবসায়ীদের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেছেন, বর্তমান সংকটের আগে যে পরিস্থিতি ছিল, সেই জায়গায় আপাতত যাওয়া যাবে। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ২১টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা বৈঠক করেন। দীর্ঘ তিন ঘণ্টা বৈঠক শেষে ব্যবসায়ীদের এফবিসিসিআইর প্রশাসক ও বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হক সাংবাদিকদের জানান, ‘প্রধানমন্ত্রী বলেছেন, নতুন করে সংকট তৈরির আগে আমরা যে অবস্থায় ছিলাম, গ্যাস-বিদ্যুতের ওই অবস্থায় ফিরে যেতে পারব। এটিই আজকের এই বৈঠকের সবচেয়ে বড় প্রাপ্তি। সবচেয়ে বড় স্বস্তির খ...