শিগগির সমাবর্তন আয়োজনের চিন্তা নেই কুবি প্রশাসনের
দায়িত্ব নেওয়ার প্রায় চার মাস হতে চললেও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দ্বিতীয় সমাবর্তন আয়োজনের কোনো পরিকল্পনা নেই বর্তমান প্রশাসনের। কবে আয়োজন করা হতে পারে, সে বিষয়েও সুনির্দিষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে ২০২০ সালের প্রথম সমাবর্তনের পর প্রায় ছয় বছর অপেক্ষায় থাকা গ্র্যাজুয়েটদের প্রতীক্ষার সময় সহসা ফুরাচ্ছে না। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯টি বিভাগে ২০১৪-১৫ থেকে ২০১৯-২০ শিক্ষাবর্ষ পর্যন্ত নবম থেকে ১৪তম ব্যাচের প্রায় চার হাজার শিক্ষার্থী গ্র্যাজুয়েশন শেষ করে সমাবর্তনের অপেক্ষায় রয়েছেন। তাদের অনেকে এর মধ্যে ক্যাম্পাস ছেড়েছেন। ২০২০ সালে বিশ্ববিদ্যালয়ের প্রথম ও একমাত্র সমাবর্তনটি অনুষ্ঠিত...