আর্জেন্টাইন ক্লাবের ৯০ বছরের রেকর্ড ভাঙল রোনালদোর ক্লাব
সৌদি প্রো লিগে টানা গোল করার বিশ্ব রেকর্ড গড়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর। আল খালিজের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের ম্যাচে তারা টানা ৯৪ ম্যাচে অন্তত একটি করে গোল করার কীর্তি গড়ে। এর আগে শীর্ষ কোনো লিগে টানা ৯৩ ম্যাচ গোল করার রেকর্ড ছিল আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটের। ১৯৩৩ থেকে ১৯৩৬ সাল পর্যন্ত এই রেকর্ড গড়েছিল তারা। আল খালিজের বিপক্ষে ৭২ মিনিটে আব্দুল্লাহ আল-হামদানের গোলে সমতায় ফেরে আল নাসর, আর তাতেই ইতিহাসে নাম লেখায় দলটি। ২০২৩ সালে আল নাসরে যোগ দেওয়া রোনালদোর নেতৃত্বেই এসেছে এই রেকর্ড। সৌদি প্রো লিগে এখন পর্যন্ত ১১৩ ম্যাচে ১০৫ গোল করেছেন ৪১ বছর বয়সী পর্তুগিজ তারকা। আল নাসরের রেকর্ডয...