চট্টগ্রামে ধর্ষণের পর কিশোরীকে হত্যা, আসামির যাবজ্জীবন
চট্টগ্রামের হাটহাজারীতে ১৭ বছরের কিশোরী কলি আক্তারকে ধর্ষণের পর হত্যার মামলায় মো. নজরুল ইসলাম ওরফে মিঠুকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মোহাম্মদ সাইফুর রহমান এ রায় দেন। রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠানো হয়। দণ্ডিত নজরুল ইসলাম হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের পশ্চিম মির্জাপুর নোয়াপাড়া মোল্লা বাড়ি ওরফে মুছা মিয়ার বাড়ির বাসিন্দা। তিনি ভিকটিম কলি আক্তারের নিকটাত্মীয়। রায়ে আদালত পর্যবেক্ষণে বলেন, ময়নাতদন্তে কলির গলায় ফাঁসের দাগ এবং গলার ভেতরে জমাট রক্ত পাও...