ডেকে নিয়ে ধর্ষণ, বিষপানে জীবন শেষ করল স্কুলছাত্রী
পঞ্চগড়ে এক স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনার পর বিষ পান করে ওই স্কুলছাত্রী। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। পুলিশ অভিযুক্ত সোহেল (২৫) ও তার সহযোগী ইজিবাইকচালক রফিকুল ইসলাম ওরফে বাঘা মন্টুকে (২৩) গ্রেপ্তার করেছে। তাদের বাড়ি সদর উপজেলা সদরের ভিতরগড় এলাকায়। সোহেলের সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল বলে মামলাসূত্রে জানা গেছে। সোমবার রাতে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওই স্কুলছাত্রী। আজ মঙ্গলবার মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। মামলার এজাহার থেকে জানা যায়, স্কুল যাতায়াতের পথে ম...