বাটলারের সিদ্ধান্তে দলে অস্বস্তি
ওসাকা শহরের নাগাই পার্কের ভেতরে চোখ ধাঁধানো স্টেডিয়াম। ছবির ক্যানভাসে স্টেডিয়াম নাগাইয়ের সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে। ইতিহাস আর ঐতিহ্যে সমৃদ্ধ এই ভেন্যুতে মঞ্চায়িত হয়েছে বাংলাদেশের নারী ফুটবলের করুণ দৃশ্য। যেমনটা আগে ঘটেনি, সেই লজ্জার রেকর্ড এখন সূর্যোদয়ের দেশ জাপানে ঘটেছে। এশিয়ান গেমস নারী ফুটবলে উত্তর কোরিয়ার মতো দলের বিপক্ষে পরীক্ষা চালাতে গিয়ে পিটার বাটলার নিজের একগুয়ে চরিত্রের পূর্ণপ্রকাশ করেছেন বলে অভিযোগ। বাংলাদেশের নারী ফুটবলের সবচেয়ে বড় তারকা ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, শামসুন্নাহার সিনিয়রকে শুরুর একাদশে না নামিয়ে ব্রিটিশ এ কোচ সিনিয়রদের প্রতি অবিচার করেছেন। বাটলারের কাছে অভিজ্...