আইফোন কিনে না দেওয়া স্কুলছাত্রের বিষপান
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আইফোন কিনে না দেওয়ায় বাবা-মায়ের ওপর অভিমান করে আশিকুর রহমান (১৩) নামে এক স্কুলছাত্র বিষপান করে আত্মহত্যা করেছে। আজ বুধবার ভোরে তার মৃত্যু হয়। আশিকুর রহমান উপজেলার বেগুয়াখালি চরপাড়া গ্রামের দিনমজুর কৃষক চুন্নু রহমানের ছেলে। সে জে সি বি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। জামজামি ইউপি সদস্য আব্দুল মান্নান জানান, কয়েকদিন ধরে আইফোন কিনে দেওয়ার জন্য বাবা-মায়ের কাছে বায়না ধরেছিল আশিকুর। কিন্তু অভাবের কারণে ছেলেকে ফোন কিনে দিতে পারেননি তার মা-বাবা। আইফোন কিনে না দেওয়ায় গত সোমবার তার নিজের ব্যবহৃত স্মার্টফোনটিও ভেঙে ফেলে সে। পরে মঙ্গলবার বিকেলে বাবা-মায়ের ওপর অভিমান ক...