৩ অক্টোবর শুরু জাতীয় ক্রিকেট লিগ, সূচি প্রকাশ
আগামী ৩ অক্টোবর মাঠে গড়াবে ২৮তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চার দিনের আসর। আট দলকে নিয়ে আয়োজিত প্রতিযোগিতায় প্রতিটি দল খেলবে সাতটি করে ম্যাচ। ১৪ নভেম্বর শুরু হবে শেষ রাউন্ড, আর ১৭ নভেম্বর ম্যাচ শেষ হওয়ার মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের। প্রথম রাউন্ডে চারটি ম্যাচ দিয়ে শুরু হবে লড়াই। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক সিলেট খেলবে ময়মনসিংহের বিপক্ষে। মিরপুরে বর্তমান চ্যাম্পিয়ন রংপুরের প্রতিপক্ষ ঢাকা। খুলনায় মুখোমুখি হবে খুলনা ও বরিশাল। চট্টগ্রামে লড়বে চট্টগ্রাম ও রাজশাহী। ১০ অক্টোবর শুরু হবে দ্বিতীয় রাউন্ড। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে খেলবে ঢাকা। সিলে...