মহাজাগতিক বিস্ময় ও তরুণ বিজ্ঞানীদের স্বপ্নযাত্রা
বিজ্ঞানমনস্কতা ও মহাকাশ গবেষণায় তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে রাজধানীর বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মূল শাখায় অনুষ্ঠিত হয়–তৃতীয় ইন্টার অ্যাস্ট্রোনোমিক্যাল অ্যাপোজি ২০২৬। ভিকারুননিসা নূন অ্যাস্ট্রোনোমি ক্লাব তিন দিনের এই বিজ্ঞান উৎসবের আয়োজন করে। রাজধানীর ১৮টি স্কুল ও কলেজের শিক্ষার্থীদের পদচারণায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মূল শাখা ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর রূপ নেয় মিনি মহাকাশ গবেষণা কেন্দ্রে! উদ্বোধন ও প্রাথমিক প্রতিযোগিতা উৎসবের প্রথম দিনে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। প্রথম দিনে অনুষ্ঠিত হয় অ্যাস্ট্রোনোমি অলিম্পিয়াডের জুনিয়র ও...