উলিপুরে উপসহকারী কৃষি কর্মকর্তা অবরুদ্ধ, বিক্ষোভ
কুড়িগ্রামের উলিপুরে সার না পেয়ে উপসহকারী কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ রেখে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ কৃষকরা। পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে উপজেলার বজরা ইউনিয়নের গাবেরতল এলাকায়। এলাকাবাসী ও কৃষকদের সূত্রে জানা গেছে, অনেক দিন ধরে চাহিদামতো সার না পাওয়ায় কৃষকরা চরম ভোগান্তিতে রয়েছেন। ওই এলাকায় দায়িত্বরত উপসহকারী কৃষি কর্মকর্তা স্বপন কুমার সরকার স্থানীয় কৃষকদের কাছ থেকে তাদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে ডিলারের কাছে জমা দিলেও কৃষকরা সার পাচ্ছিলেন না। এ নিয়ে কৃষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। শুক্রবার সন্ধ্যার পর গাবেরতল বাজারের আব্দুল গফফারের কীটনাশক ও সারের দোকানে উপসহক...