কবিতা গান স্মৃতির ক্যানভাসে যুদ্ধদিনের আখ্যান
একটি পথ, অথচ তার সঙ্গে জড়িয়ে রয়েছে লাখো মানুষের ঘরহারা হওয়ার ইতিহাস। সেই পথে ছিল মানুষের মিছিল, ছিল অনিশ্চিত গন্তব্য, ক্ষুধা, ক্লান্তি আর প্রিয়জন হারানোর বেদনা। একাত্তরের সেই শরণার্থীজীবন গতকাল শনিবার বিকেলে ফিরে এলো মুক্তিযুদ্ধ জাদুঘরে। কখনও কবিতার পঙ্‌ক্তিতে, কখনও গানের সুরে, কখনও প্রত্যক্ষদর্শীর স্মৃতিতে; আর জাদুঘরের বাইরে ক্যানভাসে। স্মৃতি’৭১ আয়োজিত ‘৭১-এর শরণার্থী জীবন’ ও ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ শীর্ষক স্মারক অনুষ্ঠানে একাত্তরের শরণার্থী সংকটের মানবিক আখ্যানই নানা শিল্পমাধ্যমে তুলে ধরা হয়। জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিন্ন...