ছদ্মবেশীর অসম লড়াই
তিরুপতি ও তিরুবন্নামালাইয়ের মধ্যবর্তী গভীর অরণ্য। সেখানে গড়ে উঠেছে লাল চন্দন কাঠের এক বিশাল আন্তর্জাতিক চোরাচালান সিন্ডিকেট। এই চোরাচালান চক্রের মূল হোতাদের খুঁজে বের করতে এবং সিন্ডিকেটটি ভেতর থেকে ধ্বংস করতে আইনশৃঙ্খলা বাহিনী একটি বিশেষ গোপন অভিযান শুরু করে, যার সাংকেতিক নাম দেওয়া হয় ‘অপারেশন মোল’ বা ‘ওম’। তিরুবন্নামালাইয়ের বনে পুলিশ ২০ জন তামিল কাঠুরকে গ্রেপ্তার করলে স্থানীয়দের মধ্যে তৈরি হয় ব্যাপক অস্থিরতা। ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট থেকে আসা চরিত্রগুলো একটি বিশেষ কারণে মুখোমুখি হতে থাকে একে অপরের। এরপর ক্ষণে ক্ষণে বাঁক বদল হতে থাকে কাহিনির। যার কেন্দ্রে অবস্থান নে...