সীমান্তের দুর্গম রুটে আসছে প্রাণঘাতী বিস্ফোরক
সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তে মাত্র তিন দিনের ব্যবধানে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুটি পৃথক অভিযানে বিপুল পরিমাণ উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও ডেটোনেটর উদ্ধার হয়েছে। তবে দুই ঘটনাতেই বিস্ফোরক বহনকারীরা পালিয়ে গেছে। এতে সীমান্তবর্তী জনপদে উদ্বেগ বাড়ছে, আর জনমনে প্রশ্ন উঠছে–কাদের জন্য এবং কী উদ্দেশ্যে এসব প্রাণঘাতী বিস্ফোরক দেশে আনা হচ্ছে? অনুসন্ধানে জানা গেছে, চার জেলার বিশাল অংশজুড়ে থাকা ভারতীয় সীমান্তের দুর্গম চা বাগান ও পাহাড়ি রুটগুলো ব্যবহার করে একটি চক্র সক্রিয় হয়ে উঠেছে। চোরাচালানের প্রচলিত রুটগুলোর আড়ালে তারা সীমান্ত পেরিয়ে দেশে উচ্চমানের বিস্ফোরক, পাওয়ার জেল ও ডেটোনেটর...